বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করেছেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেন অ্যাম্বুলেন্স মালিক ও চালকেরা। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
তারও আগে সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং ছাড়াও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢাকা মেডিকেল শাখার সদস্যরা।
সমিতির সাধারণ সম্পাদক মো. ইমন আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্স পার্কিং বন্ধ হয়ে যাওয়া এবং বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের আশপাশের সড়কে রাখতে হচ্ছে। এতে যানজটের পাশাপাশি ট্রাফিক পুলিশের মামলার শিকার হচ্ছেন মালিক ও চালকেরা। এজন্য আগের মতো অ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।
aliul / aliul
৪ সমঝোতা স্মারক, দুই অনুদান চুক্তি-অভিপ্রায়পত্র সই
ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের সদিচ্ছার প্রমাণ মিলবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট স্থগিত
‘ক্রসফায়ার’ নিয়ে অসতর্কভাবে শব্দচয়ন করেছেন আইজিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
‘২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে’
কর্মমুখী-কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে রাষ্ট্রপতির আহ্বান
রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৬৩৬ যাত্রী
দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী