ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নৈতিক শৃঙ্খলায় জাগ্রত হবে কারিগরি শিক্ষা ঃভারপ্রাপ্ত ডিজি ফরিদা ইয়াসমিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:২৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন বলেছেন দাফতরিক স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আমরা কাজ করছি। সারাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় নৈতিকতা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে অধিদপ্তরকে শৃঙ্খলায় আবদ্ধ রাখতে চাই। স্বচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করেই এই অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন করতে হবে।

একটি আদর্শ কারিগরি শিক্ষা হওয়া উচিত সম্পূর্ণ বাস্তবমুখী, শিল্পভিত্তিক এবং কর্মসংস্থানমুখী। তাত্ত্বিক পড়াশোনার চেয়ে হাতে-কলমে কাজের প্রাধান্যই হবে এর মূল ভিত্তি। তিনি বলেন, হাতে-কলমে ও প্রায়োগিক শিক্ষা (Practical & Hands-on Learning) শুধু বইয়ের পড়া বা মুখস্থনির্ভর না হয়ে ওয়ার্কশপ, ল্যাব এবং মাঠপর্যায়ে কাজের সুযোগ থাকতে হবে। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা সরাসরি প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারে। এই শিক্ষাকে তিনি শিল্প প্রতিষ্ঠানের সাথে সংযোগ (Industry Collaboration) করতে উৎসাহিত করে বলেন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম বা পাঠ্যসূচি তৈরি করতে হবে শিল্পের চাহিদা অনুযায়ী, শুধু শিল্পের জন্য নয় বরং শিল্পের সাথে যৌথভাবে (Design learning with industry)। নিয়মিত শিল্প-কারখানায় ইন্টার্নশিপ এবং হাতে-কলমে প্রশিক্ষণ (Apprenticeship) বাধ্যতামূলক থাকতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষাই যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তি নির্ভর (AI and Emerging Technology)। বর্তমান চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স, অটোমেশন এবং আইটির ব্যবহার কারিগরি শিক্ষায় যুক্ত থাকতে হবে। পাঠদান ও ল্যাবের পরিবেশ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার মতো নমনীয় (Flexible) হতে হবে।

সফট স্কিলস বা জীবনমুখী দক্ষতার বিকাশে (Durable Skills) গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু কারিগরি বা টেকনিক্যাল জ্ঞান নয়, এর পাশাপাশি যোগাযোগ দক্ষতা (Communication), দলগত কাজ (Teamwork), সমস্যা সমাধানের ক্ষমতা (Problem-solving) এবং নৈতিকতা শেখানো উচিত। কারিগরি শিক্ষা উদ্যোক্তা তৈরির পাশাপাশি আত্মকর্মসংস্থান (Entrepreneurship) সৃষ্টি করতে সহায়ক হবে। শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষার্থীকে একজন সফল উদ্যোক্তা (Entrepreneur) হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দিতে হবে। নতুন ব্যবসা শুরু করার প্রাথমিক জ্ঞান, অর্থ ব্যবস্থাপনা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী পাঠ্যক্রমে রাখতে হবে। উচ্চশিক্ষার সুযোগ ও সনদের গ্রহণযোগ্যতা (Pathway and Credentials) কারিগরি শিক্ষা থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার (যেমন: বিএসসি বা সমমান) সুস্পষ্ট এবং সুগম পথ থাকতে হবে। দেশ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই এই সনদের (Certificate/Diploma) সঠিক মূল্যায়ন ও গ্রহণযোগ্যতা থাকতে হবে।

এমএসএম / এমএসএম

'দৃশ্যমান অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালালে ২ চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার স্বর্ণ

সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নেই

ওসমানী হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

নৈতিক শৃঙ্খলায় জাগ্রত হবে কারিগরি শিক্ষা ঃভারপ্রাপ্ত ডিজি ফরিদা ইয়াসমিন

মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল ব্যাহত

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন ডা. জুবাইদা রহমানের

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের রায়ই চূড়ান্ত : মির্জা ফয়সল