ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ওসমানী হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১:৮

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারধরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-চ্যানেল এস'র ক্যামেরা পার্সন রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের রিপোর্টার নিবেন্দু তালুকদার।

এসময় ৪র্থ তলার ৬নম্বর ওয়ার্ডে গিয়ে অন্য এক রোগী স্বজনদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।

এদিকে, রোগীর স্বজন ও সাংবাদিকদের মারধরের পরেই হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

আহত দুই সাংবাদিক বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.মাইনুল জাকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ওসমানী হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে সিরিয়ালকে কেন্দ্র করে এক রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাকবিতণ্ডা থেকে মারামারিতে রূপ নেয়। এসময় ওই রোগীর দুই স্বজনকে আটকে রাখে ইন্টার্ন চিকিৎসকরা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় আবার উভয় পক্ষের মারামারি শুরু হয়। এসময় চ্যানেল এস'র ক্যামেরাপার্সন রেজা রুবেল ও সিলেটভিউ২৪.কমের রিপোর্টার নিবেন্দু তালুকদার ভিডিও ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের ওপর হামলা চালায়। হামলায় আহত হয়ে দু'জনেই বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, এ ঘটনার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ করে দিলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা না পেয়ে অনেক স্বজন তাদের রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন।

আহত সাংবাদিক রেজা রুবেল বলেন, রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা শুরু হলে আমরা ভিডিও করতে যাই। তখন চিকিৎসকরা আমাদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা বারবার পরিচয় দেওয়ার পরও তারা আমাদেরকে মারধর করে।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মঈনুল জাকির বলেন, ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এবিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.আবু জাফর মো.খালেদ হোসেনকে কল দিলে তিনি কল ধরেননি।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে সাংবাদিকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেওয়া হয়।

aliul / aliul

'দৃশ্যমান অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালালে ২ চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার স্বর্ণ

সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নেই

ওসমানী হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

নৈতিক শৃঙ্খলায় জাগ্রত হবে কারিগরি শিক্ষা ঃভারপ্রাপ্ত ডিজি ফরিদা ইয়াসমিন

মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল ব্যাহত

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন ডা. জুবাইদা রহমানের

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের রায়ই চূড়ান্ত : মির্জা ফয়সল