ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ২:১২

তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফের মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে এক সাবেক বিমানবাহিনীর কর্মকর্তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌপুলিশের এই কর্মকর্তা জানান, মরদেহের শরীরে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নৌপুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়।

খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নৌ পুলিশের তথ্যমতে, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। বাবার নাম কে এম এনায়েতুর হেলাল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, তাঁর বাবার সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, নিজেদের মধ্যে আলোচনা করে থানায় অভিযোগ দেবেন।

নৌ পুলিশ বলেছে, ময়নাতদন্ত শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ জন্য নৌ পুলিশের একটি দল মর্গে রয়েছে।

aliul / aliul

'দৃশ্যমান অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা'

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালালে ২ চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার স্বর্ণ

সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন নেই

ওসমানী হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫, মামলা ৪৬

নৈতিক শৃঙ্খলায় জাগ্রত হবে কারিগরি শিক্ষা ঃভারপ্রাপ্ত ডিজি ফরিদা ইয়াসমিন

মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যান চলাচল ব্যাহত

টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন ডা. জুবাইদা রহমানের

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, তবে জনগণের রায়ই চূড়ান্ত : মির্জা ফয়সল