ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৩১ হাজার ১১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮৮৯ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফয়সল আমীন তাঁর প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে ১৮ হাজার ২২১ ভোটে এগিয়ে রয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ১১৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৬৫ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাক প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।
আসনটিতে মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা হলে নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।
aliul / aliul
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন: রাষ্ট্রদূত
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি
‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’
তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়
তাহসিফ সৌরির নাক দিয়ে বের হয়েছিল রক্ত, পেট ছিল ফোলা
'দৃশ্যমান অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা'
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
শাহজালালে ২ চীনা যাত্রীর অন্তর্বাসে মিলল ২৪ কোটি টাকার স্বর্ণ