রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল
রাজধানীর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার তদন্ত ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৮টার দিকে মধুবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল টিম।
গ্রেপ্তার দুজনের মধ্যে একজন জাহিদুল ইসলাম মনির (২০) ও অপরজন এক কিশোর। মনির ফরিদপুরের সদরপুর থানার চর গ্রামন্দি এলাকার হাফেজ ফকিরের ছেলে ।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলা এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে হাতিরঝিলের ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোর ও মনিরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতরে থাকা চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে বোম ডিসপোজাল টিম মধুবাগ মাঠে তা নিষ্ক্রিয় করে।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
aliul / aliul
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ
‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ
সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রাণ গেল আরিয়ানের
রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল
তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ
তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন: রাষ্ট্রদূত
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি