ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ৩:৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অপরটি বিস্ফোরিত হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তার বাসার সামনে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিচারক মঞ্জুরুল বাছিদের ছেলে মাহমুদুল বাসিত। তিনি জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে তাদের ধানমন্ডির বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়েছে এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারপতির বাসায় অন্তত ৪ থেকে ৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আমরা তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করেছি।

aliul / aliul

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রাণ গেল আরিয়ানের

রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল

তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ

তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন: রাষ্ট্রদূত

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে এগিয়ে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা জরুরি

‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’