ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:৭

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ নানা তথ্য দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, তার দেওয়া তথ্যগুলো সব আমরা বিশ্বাসও করি না। প্রতিটা বিষয় যাচাই করে দেখতেছি।

শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি জানান, তদন্তে সহায়তার জন্য তারা ছায়া তদন্ত (শ্যাডো ইনভেস্টিগেশন) করছেন। নৌ পুলিশ বাংলাদেশ পুলিশেরই একটি গুরুত্বপূর্ণ শাখা। অন্যদিকে, পিবিআইও পুলিশের একটি বিশেষায়িত সংস্থা। তাই নৌ পুলিশের তদন্তে সহায়তা করতেই তারা এই কার্যক্রম চালাচ্ছেন। ছায়া তদন্তের একপর্যায়ে তারা জানতে পেরেছেন, সাউরি নিখোঁজ হওয়ার রাতে তার সঙ্গে দীপ নামে এক বন্ধু ছিল।

এনায়েত হোসেন মান্নান বলেন, দীপের দেওয়া তথ্য অনুযায়ী, তারা ওই এলাকায় গিয়েছিলেন এবং কোথায় কোথায় গিয়েছিলেন, সে সম্পর্কেও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তার দেওয়া সব তথ্যই যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই ছাড়া কোনো তথ্যের ভিত্তিতে এখনই সিদ্ধান্তে পৌঁছাতে চান না তারা বলেও মন্তব্য করেন তিনি।

aliul / aliul

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির

‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান

‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ

সন্তানের মুখ দেখার আগেই সড়কে প্রাণ গেল আরিয়ানের

রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল