ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ রাত ৮:৩৫

বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে কিছুটা বিদ্যুৎ ঘাটতি দেখা দিলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্তের ফলে সেই ঘাটতি কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহের ভালুকায় আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ সরবরাহের নামে ঋণ নিয়ে নিজেদের আখের গুছিয়েছে। অথচ মুখে মুখে শতভাগ বিদ্যুতায়নের কথা বলেছে। তিনি আরও বলেন, বিএনপি যা বলে, তা করে। প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, আমরাও সেই লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিদ্যুৎ ঘাটতি কমাতে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ উন্নয়নের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তারা দেখেছেন, উন্নয়নের কিছুই হয়নি।

ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক সক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হবে। এতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখবে।

aliul / aliul

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির

‘স্বাস্থ্য খাতের কাঠামোগত সংস্কারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

সত্যিই পুলিশ দেখে দৌড়ান কি না তাহসিফ-দীপ, যাচাই করবে পিবিআই

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ : নৌপুলিশ প্রধান

‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

‘তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি’ — পিবিআইকে দ্বীপ