ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১১:১৫

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পৌঁছেছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য এ চালান আনা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিশেষ বিমানে করে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শনিবার ভোর ৩টার দিকে তিনটি বিশেষায়িত লরি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর নিরাপত্তায় বঙ্গবন্ধু সেতু, নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে লরিগুলো প্রকল্প এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে আরও সাতটি ফ্লাইটে পারমাণবিক জ্বালানি আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে।

এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বরে আরও চারটি চালানে জ্বালানি রূপপুরে নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে জ্বালানি স্থাপন করা হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তনের প্রয়োজন হবে। এ লক্ষ্যে গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির একটি চালান আনা হয়। অন্যদিকে, দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় ও তৃতীয় চালান যথাক্রমে ২১ ও ২৭ অক্টোবর প্রকল্প এলাকায় পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে। এরপর নির্ধারিত সময় পরপর বাংলাদেশকে জ্বালানি আমদানি করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

এদিকে, শুক্রবার প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির অংশ হিসেবে ইউরেনিয়াম উত্তপ্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যেই এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

aliul / aliul

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির