ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ‘সন্তোষজনক হয়নি’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসির ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।
পরে এ বিষয়ে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, ফলাফল আমাদের সন্তোষজনক হয়নি।
তিনি জানান, এ সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং শিক্ষকদের আহ্বান জানাব– আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।
উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও এ সময় জানান মন্ত্রী।
চলতি বছর এ পরীক্ষায় শিক্ষার্থীদের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ফেল করেছেন মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ শিক্ষার্থী।
aliul / aliul
সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ
ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা
দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ
এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই
আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু
বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু