ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:৩৭

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময় ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৪ জন রয়েছেন।

অভিযানকালে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা ও দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

aliul / aliul

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু