ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:৫৪

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে শুধু ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়েই ফেল করেছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে, আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী।

এবার দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

পাসের এই হার গত কয়েক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, ফেল করা শিক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

aliul / aliul

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু