ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশ্ব সঞ্চয় দিবস আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:৩৩

সারা বিশ্বে প্রতিবছর, ৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস বা ওয়ার্ল্ড সেভিংস ডে।

পূর্বে এই দিনটি ওয়ার্ল্ড থ্রিফট ডে নামে পরিচিত ছিল। আজকের এই দিনটিতে প্রচারের মাধ্যমে প্রতিটি দেশের তথা বিশ্বের অর্থনীতির জন্য এবং ব্যক্তিগণের জন্য সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রথম বিশ্ব সঞ্চয় দিবস পালিত হয় ১৯২৫ খ্রিস্টাব্দে এবং বর্তমানে এই দিবসটি বিশ্বের ৮০-টিরও বেশি দেশে পালন করা হয়।

১৯২৪ খ্রিস্টাব্দে ইটালির মিলানে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম আন্তর্জাতিক সেভিংস ব্যাঙ্ক কংগ্রেসের সম্মেলনের শেষদিনটিকে বিশ্ব সঞ্চয় দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। ইটালির অধ্যাপক ফিলিপ্পো রাভিজ্জা সম্মেলনের শেষদিনে এই ঘোষণা করেন।

উক্ত সম্মেলনে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সারা বিশ্বে সঞ্চয়ে উৎসাহ দিতে একটি দিন নির্ধারণ করা এবং সেজন্য সেভিংস ব্যাঙ্কগুলিকে স্কুল-কলেজ, অফিস, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও খেলাধুলা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মহিলা সমিতির সহায়তার কথা উল্লেখ করেছিল।

দিবসটির লক্ষ্য মানুষের মধ্যে সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরা এবং অল্প আয়ের মধ্যেও কীভাবে ভবিষ্যতের নিরাপত্তা গড়া যায়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।

বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। এমন সময়ে সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়ের অভ্যাস শুধু ব্যক্তিগত জীবনের উন্নতি আনে না, বরং একটি দেশের সামগ্রিক অর্থনীতিকেও শক্তিশালী করে।

আজকাল, অনেকে বিশ্ব সঞ্চয় দিবস পালন করতে ভুলে যায় কারণ এদিনে হ্যালোউইন উদযাপিত হয়।

জার্মানিতে বিশ্ব সঞ্চয় দিবস ৩১ অক্টোবরের আগে, শেষ ব্যবসায়িক দিনে অনুষ্ঠিত হয় কারণ, এটি কিছু রাজ্যে একটি সরকারি ছুটি দিন।

ভারতে পালিত হয় ৩০ শে অক্টোবর, কেননা ১৯৮৪ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন।

aliul / aliul

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী