ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৩:৪৫

টানা চার বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ।

২০২৬ সালের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৬১ জনের সবাই উত্তীর্ণ হয়েছেন। তবে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষাবোর্ড ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে।

কলেজের গত চার বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। তার আগে ২০২৪ সালের ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ এই ফল অর্জন করেন। অর্থাৎ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। এবার সেই ধারায় ছেদ পড়েছে।

ফলাফলে দেখা যায়, এবার এইচএসসিতে ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।

aliul / aliul

লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ

'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'

'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বিশ্ব সঞ্চয় দিবস আজ

তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী