তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে দীপের (২৩) সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরখান থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
৫ কারণ দেখিয়ে রিমান্ড আবেদন করেছে পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য তাঁকে রিমান্ডে নিতে চায় পুলিশ।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নিহত কে এম তাহসিফ সাউরিকে ডেকে নিয়ে বাইরে যান সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ ভাসার খবর পায় পুলিশ।
পরে মরদেহের সুরতহাল তৈরির সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিহত তাহসিফকে নিয়ে সন্দিগ্ধ আসামি দীপ টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ নিহতকে তাঁর সিনিয়র বড় ভাই বলে জানান। তবে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ।
রিমান্ড আবেদনে হত্যার মূল রহস্য উদ্ঘাটন, অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, আলামত এবং নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের স্থান নির্ধারণের জন্য দীপকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বলেন, হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নৌ পুলিশ নিয়ে গেছে। আজ তাঁকে আদালতে তোলা হবে।
মামলাটি উত্তরখান থানায় ৩১ অক্টোবর দায়ের করা হয়েছে। এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
aliul / aliul
লংমার্চের নামে গাড়িমার্চ করছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
ফেনীতে শতভাগ জিপিএ-৫’র ধারাবাহিকতা ভাঙল গার্লস ক্যাডেট কলেজ
'১৫শ গাড়ি নিয়ে লং ড্রাইভ বাদ দিয়ে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করুন'
'শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে'
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
বিশ্ব সঞ্চয় দিবস আজ
তাহসিফ সাউরি হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী
শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮
সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ