সুশান্তের মৃত্যুর দায় পরিবারের : রিয়া
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ। এরপর প্রয়াত অভিনেতার দুই পরিচালককে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
এবার নতুন আরও এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছেন রিয়া চক্রবর্তী। বোন প্রিয়াঙ্কা সিং এবং তার স্বামী সিদ্ধার্থ তনওয়ারের সঙ্গে প্রায়ই মাদক সেবন করতেন সুশান্ত। এমনকি তাকে মাদকের জোগানও দিতেন তারা। এনসিবি কাছে এমনই দাবি করেছেন এই বলিউড অভিনেত্রী।
রিয়া বলেছেন, ‘গত বছর ৮ জুন প্রিয়াঙ্কা হোয়াটস অ্যাপে একটি টেক্সট করেন সুশান্তকে। যেখানে লিব্রিয়াম ১০ এমজি, নেক্সিটো এগুলো তার থেকে সংগ্রহ করতে বলে। এনডিপিএস-এর তথ্য অনুযায়ী এগুলো ড্রাগের পর্যায় পরে। রিয়া মনে করছেন এই কারণেই সুশান্তের মৃত্যু হয়েছে। অভিনেত্রী জানান, তার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে থেকেই প্রয়াত এই বলিউড তারকা মাদকাসক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যুর পর, অভিনেতার পরিবারের তরফ থেকে রিয়া চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করা হয়েছিল। সুশান্তের টাকার জন্যে তাকে মাদকাসক্ত করিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছেন রিয়া। তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিল অভিনেতার পরিবার।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?