ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সমাবেশের পর সমর্থকদের দোকানে গিয়ে কেনাকাটা করতে বললেন রাহুল গান্ধী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ১২:১৭

ভারতের রাজধানী নয়াদিল্লির রামলিলা ময়দানে আজ রোববার (১ নভেম্বর) সমাবেশ করবে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোট। তারা এমন সময় সমাবেশের ডাক দিয়েছেন যখন সেখানে দীপাবলী উদযাপনের প্রস্তুতি চলছে।

আর এমন উৎসবের সময় রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় রাহুলকে তাদের সমাবেশ বাতিলের আহ্বান জানিয়েছিল ব্যবসায়ীদের একটি অংশ।

এমন পরিস্থিতি বেশ কৌশলের সঙ্গে সামাল দেওয়ার চেষ্টা করছেন রাহুল। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেনম, যারা দিল্লিতে সমাবেশে আসবেন তারা যেন সমাবেশের আগে পরে মার্কেট বা দোকানে গিয়ে কেনাকাটা করেন। এতে করে ব্যবসায়ীদের ব্যবসার কোনো ক্ষতি হবে না।

গতকাল শনিবার রাতে এক্সে করা এক পোস্টে তিনি বলেন, “আগামীকাল (আজ) বিক্ষোভ, মিছিল এবং সমাবেশে যোগ দেওয়ার সঙ্গে অল্প কেনাকাটাও করুন। এটি আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করবে। আমি জানি আমাদের সমাবেশ ব্যবসায়ীদের ক্ষতি করবে না। বিজেপি এ নিয়ে গুজব ছড়াচ্ছে, কারণ তারা ভীত। তবে একসঙ্গে দুটি করুন। আন্দোলনও করুন, কেনাকাটাও করুন।”

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ব্যবসায়ীদের একটি সংগঠন কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইনডিয়া’ জোটের প্রতি আহ্বান জানিয়ে বলে, তারা যেন অন্তত দীপাবলী পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেন। এর কয়েক ঘণ্টা পরই রাহুল তার সমর্থকদের প্রতি এমন কৌশলী বার্তা দিয়েছেন।

তিনি তার বার্তায় আরও বলেন, “আমি চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ দিল্লিতে আসুক এবং এখানকা স্থানীয় ব্যবসায়ীদের সহায়তা করুক। কাল (আজ) দিল্লিতে মিছিল হবে, র‌্যালি হবে এবং লাখ লাখ মানুষ ছোট স্থানীয় দোকান থেকে পণ্যও কিনবে।”

সূত্র: এনডিটিভি

aliul / aliul

সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড এন্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি

যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান, জানালেন বিপ্লবী গার্ডের কমান্ডার

সমাবেশের পর সমর্থকদের দোকানে গিয়ে কেনাকাটা করতে বললেন রাহুল গান্ধী

নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

‘১০ মিনিটে শেষ করতে পারব’, ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

আরবদের সঙ্গে জোট করে সরকার গঠনের দাবিতে রাস্তায় নামল ইসরায়েলিরা

ইরানে সম্ভাব্য হামলার আগে নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন ট্রাম্প

রিয়াদে ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

‘যৌন মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে মারামারি

নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই : লাপিদ

ইরানে ৪ নভেম্বর নতুন হামলা হতে পারে, আরব দেশগুলোকে জানাল যুক্তরাষ্ট্র