‘প্রেমের বাঁশি’ নিয়ে আসছেন সালমা
চলতি বছর ‘যাচ্ছে দিন’, ‘পরদেশী’, ‘নয়া দামান’সহ কয়েকটি গান উপহার দিয়েছেন ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী মৌসুমী আক্তার সালমা। এরমধ্যে ‘নয়া দামান’-এর জন্য শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন তিনি। মাত্র এক মাসে ৬০ লাখেরও বেশি ভিউয়ার পেয়েছে দিব্যময়ী দাশের লেখা ও সুর করা জনপ্রিয় গানটি।
সালমা এবার কণ্ঠ দিয়েছেন ‘প্রেমের বাঁশি’ শিরোনামে একটি গানে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জয়। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আহমেদ রিজভীর কথায় এটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজনে সুমন কল্যাণ।
করোনার কারণে গানে নিজের পারিশ্রমিক কমিয়েছেন সালমা। এজন্য বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। এই গানটিও গেয়েছেন কম পারিশ্রমিকেই।
সালমা বলেন, ‘প্রায় প্রতিদিনই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছি। কোনো কোনো দিন দুই-তিনটি গানেরও রেকর্ড করেছি! করোনাকালে নিজেসহ নেপথ্যের মানুষগুলোকে কাজের মধ্যে রাখতেই একটার পর একটা গান করছি। গানগুলো মানুষ পছন্দও করছে।’
গায়িকা আরও জানান, শিগগিরই ভিডিও আকারে গানটি প্রকাশিত হবে সাউন্ডটেকের ব্যানারে।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?