প্রধানমন্ত্রী গ্রিডের বিদ্যুৎ নিচ্ছেন না: বিদ্যুৎমন্ত্রী
প্রধানমন্ত্রী অফগ্রিড হয়ে গেছে, গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছেন না। সৌর বিদ্যুৎ ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে ”বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬” উপলক্ষে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
আগামী ৩ এবং ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক্সপো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে, "প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই"।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আমরা পজিটিভ নিয়েছি। আমরা চাই জনগণও এটা ব্যবহার করুক। সোলার নিয়ে সরকারিভাবে প্রথম এক্সপো হচ্ছে।
এর লক্ষ্য হচ্ছে জনগণকে আগ্রহী করে তোলা, যাতে বাংলাদেশ গ্রিন এনার্জির প্রসার বাড়তে থাকে। আগামী সামারে সোলার দিয়ে দুর্ভোগ কমিয়ে আনতে চাই।
এক প্রশ্নের জবাবে বলেন, যুদ্ধের পরে অনেক বড় দেশ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। আগের সরকার বিদ্যুৎ কেন্দ্র করেছে কিন্তু জ্বালানি নিশ্চিত করেনি। একটি কূপও খনন করেনি। উন্নয়নের অনেক জোয়ার দেখেছি, উন্নয়ন উন্নয়ন করে গণতন্ত্র বন্ধ করা হয়। তার ফল আমরা পাচ্ছি।
তিনি বলেন, আমরা বিভিন্ন দেশে যোগাযোগ করছি।
আগামী বছর থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি আনতে পারবো। ডিমান্ড সাপ্লাই ঠিক থাকলেও স্থানীয় সমস্যার কারনে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। আগামী সামারে লোডশেডিং কমিয়ে আনার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
কবে নাগাদ লোডশেডিং বন্ধ হবে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চাহিদা সরবরাহের গ্যাপ কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই গ্রিষ্মে বিদ্যুতের যে কষ্ট হয়ে সেটি কমিয়ে আনা। এবারের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সহনীয় মাত্রায় আনা জন্য কাজ করছি।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বলেন, সৌর থেকে উৎপাদিত উদ্বৃত্ব বিদ্যুৎ ব্যাটারি বেকাপ রাখার কথা বলা হয়েছে। এমনকি কয়লা, গ্যাসের বিদ্যুৎ ব্যাটারিতে স্টোরেজ করা যায় কি না, সেটিও যাচাই করা হচ্ছে। যাতে পিক আওয়ারে ব্যবহার করা যায়।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতের দাম স্টোরেজসহ ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিন থেকে চার টাকা পড়ে ব্যাটারি ছাড়া। ৪ থেকে ঘণ্টা ব্যাটারি যোগ করলেও ৮ টাকার নিচে থাকবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সৌরবিদ্যুতের প্যানেলসহ অন্যান্য উপকরণের ডিউটি ফ্রি করা হলেও সেই অনুপাতে দাম কমেনি।
এক প্রশ্নের জবাবে বিপিডিপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তিন থেকে চার হাজার মেগাওয়াট আসবে সৌর থেকে।
জাতীয় গ্রিড ২৫ থেকে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনে সক্ষম। সৌর থেকে ৩-৪ হাজার মেগাওয়াট নেওয়া সম্ভব বলে জানান পিজিসিবির পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন দপ্তর সংস্থার পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
aliul / aliul
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা
তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ
মিরপুরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক
ঢাকায় ই-রিকশা চলবে আটটি জোনে, নিবন্ধন শুরু কাল থেকে
প্রধানমন্ত্রী গ্রিডের বিদ্যুৎ নিচ্ছেন না: বিদ্যুৎমন্ত্রী
পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ
শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ