ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৪:১৭

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটির সদস্য পদে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে বিশেষ ধন্যবাদ জানান। উক্ত নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পাকিস্তানের পূর্ণ সমর্থন লাভ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। উভয় দেশের সংসদীয় ব্যবস্থার উন্নয়ন, আন্তঃসংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্পিকার ও হাইকমিশনার। এর পাশাপাশি, পাকিস্তানের আইনসভা 'মজলিস-ই-শূরা'র অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দ্বিপক্ষীয় এই আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন অধিবেশন সরাসরি পর্যবেক্ষণ করার জন্য পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে সাদর আমন্ত্রণ জানান। পাকিস্তানের স্পিকারের বিশেষ আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করবেন।

আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

মিরপুরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক

ঢাকায় ই-রিকশা চলবে আটটি জোনে, নিবন্ধন শুরু কাল থেকে

প্রধানমন্ত্রী গ্রিডের বিদ্যুৎ নিচ্ছেন না: বিদ্যুৎমন্ত্রী

পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ