ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৫:৪৪

রাজধানীর লালবাগের শহীদনগরে মো. বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (৩৫) নামে এক মাছের দোকানের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) দুপুর দুইটার দিকে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব শহীদনগর ৬ নম্বর গলির নজরুল ইসলামের ছেলে। তিনি শ্মশানঘাট কেল্লার মোড় বাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন দুর্বৃত্ত এসে বিপ্লবকে ছুরিকাঘাত করে। তার বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিপ্লবকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে লালবাগ থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বিকেল ৪টা ১৫ মিনিটে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে নেওয়া হয়।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সেলিম মিয়া বলেন, শহীদনগর এলাকায় এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

aliul / aliul

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা

তাহসিফের কথিত ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ

মিরপুরে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক