নুসরাতের মা হওয়ার খবরে ভেঙে পড়েছেন নিখিল!
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিখিল পুরোনো একটি সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসব স্মৃতি আমার মুখে হাসি এনে দেয়। আমার জীবনে যাই ঘটুক না কেন’। এরপর থেকেই খবর রটেছে নুসরাতের মা হওয়ার খবরে ভেঙে পড়েছেন তিনি।
২০১৯ সালের জুন মাসে তুরস্কের বদরাম শহরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেন নিখিল ও নুসরাত। এরপর তারা দুজনেই সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন। তবে গত বছর থেকে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই এখন আর একসঙ্গে থাকছেন না তারা।
এর মধ্যেই ‘এসওএস কলকাতা’ সিনেমার শুটিংয়ের সময় টলিউড তারকা যশ দাশগুপ্তের প্রেমে পড়েন নুসরাত। ধারণা করা হচ্ছে, তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন এই অভিনেত্রী। কারণ কয়েকদিন আগে অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর নিখিল দাবি করেন সেই সন্তান তার নয়।
অন্তঃসত্ত্বার প্রসঙ্গে নিখিল এক সাক্ষাৎকারে বলেন, ‘এই প্রসঙ্গে আমি কিছুই জানি না। তার সঙ্গে দীর্ঘদিন আমার সম্পর্ক নেই। এ থেকেই প্রমাণ হয়, নুসরাতের সন্তান আমার নয়।’
মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন সমালোচনা হলেও সেদিকে নজর দিচ্ছেন না নুসরাত। বরং নিজেকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?