ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৭:৫৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও এ ছুটির আওতায় নেই সাংবাদিকরা। জাতীয় ছুটির দিনে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করাসহ দেশের সব জাতীয় ছুটির আওতায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

এ বিষয়ে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর কার্যকর উদ্যোগ কামনা করেছে সংগঠনটি।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জাতীয় ছুটির দিনে দেশের অধিকাংশ মানুষ যখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটান, তখনও সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করেন। অথচ তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের কথা বিবেচনায় নিয়ে ছুটি নিশ্চিত করার বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না।

নেতারা বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে সাংবাদিকদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়। সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।

ডিআরইউ নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটিসহ দেশের সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য নোয়াবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাংবাদিকদের শ্রম, ত্যাগ ও পেশাগত অবদানের যথাযথ স্বীকৃতি এবং তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নোয়াবের প্রতি জোর দাবি জানাচ্ছে ডিআরইউ।

aliul / aliul

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’