ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৬৪। বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৪৯৩।
সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি, যার স্কোর ২১৯। ২১২ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। তালিকার চতুর্থ স্থানে ১৬৯ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
aliul / aliul
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা
প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম