মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ আবারও মাঠে নামার চেষ্টা করেন শ্রমিকরা। এসময় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
পুলিশ জানায়, আজ সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। এ সময় আন্দোলনে নামার চেষ্টা করা ২৩ জনকে আটক করা হয়।
ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, এখন পর্যন্ত আজকে ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
এর আগে, গতকাল রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। বর্তমানে মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রয়েছে।
aliul / aliul
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা
প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম