সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে। যারা শ্রমিকদের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বা আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম চালাবে, স্পষ্ট করে বলে দিতে চাই তাদের কঠোর হস্তে দমন করা হবে।
মন্ত্রী বলেন, কিছু পতিত শক্তির দোসর এখানে রয়েছে। এই কয়েকদিন দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলেছে সেখানে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না৷ ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকেই দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।
তিনি আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মীরা ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তারা যদি চায় আজকেই এন্ট্রি নিতে পারে। তাদের ফেরত আনতে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়েছি। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করতে চাইছেন।
aliul / aliul
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা
প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম