প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামানের নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তার নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত বিএনপি ও জোটের পক্ষ থেকে একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইসির সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১ নভেম্বর বিকেল ৪টা। ওই নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।
aliul / aliul
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা
প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম