ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস ‍শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ১:১০

শ্রমিক আন্দোলনের নামে পোশাক কারখানায় ভাঙচুর ও সহিংসতার কারণে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে ভারতসহ অন্য দেশে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা নাজমা আক্তার। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়ছেন পোশাকশ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাজমা আক্তার।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্থানে বহিরাগত এবং বিভিন্নভাবে বঞ্চিত ও সমস্যাগ্রস্ত ব্যক্তিরা জড়ো হয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। কোথাও কারখানা বন্ধ থাকা কিংবা বেতন না পাওয়ার অজুহাতে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শ্রমিকদের শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আহ্বান জানিয়ে নাজমা আক্তার বলেন, নিজেদের জীবিকা ও কর্মক্ষেত্র রক্ষার স্বার্থেই শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। অযথা সংঘাতে না জড়িয়ে ন্যায্য দাবিগুলো লিখিতভাবে কিংবা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে।

পোশাকশিল্পে অস্থিরতার প্রভাব তুলে ধরে তিনি বলেন, কারখানায় ভাঙচুর ও উৎপাদন বন্ধের কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতারা অন্য দেশে চলে গেলে শেষ পর্যন্ত শ্রমিকদেরই কর্মসংস্থানের সংকটে পড়তে হবে।

মালিকপক্ষের রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গে নাজমা আক্তার বলেন, পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এ পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। এতে উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার, নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা।

aliul / aliul

ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা

গার্মেন্টস ‍শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে

বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু

রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি

আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা

প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান

সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন

মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত