ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার স্থাপনা ভাঙচুর করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্রাক্টর ব্যবহার করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে নেমে এ ভাঙচুর শুরু করেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা, গবেষণা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের জন্য মাঠটি উন্মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি আগে বিশ্ববিদ্যালয়ের নামে ছিল। তাদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সেখানে কৃষি গবেষণার জন্য ইনস্টিটিউট বা গবেষণাকেন্দ্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল, বাণিজ্য মেলা ও অন্যান্য বাণিজ্যিক আয়োজন বন্ধ এবং অন্য কোনো স্থাপনা নির্মাণ না করার নিশ্চয়তা চান তারা।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, বৈঠকে ১২ ঘণ্টা সময় নেওয়া হয়েছিল, এই স্থাপনা সরানোর জন্য কিন্তু তারা এই স্থাপনা সরায়নি। তাই আমরা নিজেরাই এই মেলার স্থাপনা এবং স্টলে ভাঙচুর চালাচ্ছি।
এর আগে গত ২৭ অক্টোবর মাঠে সচিবালয় স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলার সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর মেলার প্রধান প্রবেশ গেট ও কয়েকটি অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।
এ ছাড়া মাঠ পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা কয়েক দফা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল (রোববার) চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক তাজুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হবে। তবে ভাঙচুরের মতো কর্মকাণ্ড যেন আর না ঘটে, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
aliul / aliul
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে
বনানীতে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক ফিলিপাইন নাগরিকের মৃত্যু
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে চায় দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আগামী কয়েক দিনে কমতে পারে রাতের তাপমাত্রা
প্রার্থিতা প্রত্যাহার না করায় চূড়ান্ত তালিকায় এলিজা জামান
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আটক ২৩
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক
মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
ভারতের অন্ধ্র উপকূলের দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম