ঢাকা বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:৫৪

ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর তাগিদ দিয়েছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির প্রসার ঘটিয়ে ভূমি জরিপ ও রেকর্ড ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাইজ করার মাধ্যমে একটি ত্রুটিমুক্ত, জনবান্ধব ও টেকসই ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য সুপারিশ করেছে কমিটি।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন পরিদর্শনের সময় সংসদীয় কমিটির সভাপতি নাসের রহমান এই তাগিদ দেন।

পরিদর্শকালে কমিটির সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সুলতানা আহমেদ এবং মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতেই ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও চলমান উন্নয়ন কার্যক্রমের নানা দিক কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়, বর্তমানে ভূমি অফিস, ভূমি রেজিস্ট্রি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিস ইলেকট্রনিক্যালি যুগপৎভাবে কাজ করছে। ফলে, নাগরিকরা এখন খুব সহজেই ভূমি সংক্রান্ত সব ধরনের হালনাগাদ তথ্যাদি ও সেবা এক জায়গা থেকেই দেখতে এবং পেতে সক্ষম হচ্ছেন।

চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি ভূমিসংক্রান্ত গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলোকে আরও বেগবান করার তাগিদ দিয়েছে কমিটি। বিশেষ করে খতিয়ান ও রেকর্ড সংশোধন, রেকর্ড হালনাগাদকরণ, ই-নামজারি, জমাভাগ ও জমা একত্রীকরণ, রেকর্ড সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় এবং রেন্ট সার্টিফিকেট মামলার মতো স্পর্শকাতর কার্যক্রমগুলোর গতি বাড়াতে জোর সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি নাসের রহমান বলেন, একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনা চালুর মাধ্যমেই সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত হয়রানি পুরোপুরি বন্ধ করা সম্ভব। তিনি ভূমি ব্যবস্থাপনায় চলমান অটোমেশন সফ্‌টওয়্যার সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সব ভূমি অফিসের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।

সীমান্তবর্তী অঞ্চলের ভূমির জটিলতা নিরসনেও বিশেষ নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি। পরিদর্শনের সময় কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমানা নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘদিনের অনিষ্পন্ন সীমানা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি প্রয়োজনীয় ট্রাভার্স ও প্রস্তুতিমূলক কার্যাদি সম্পন্নকরণ, সঠিক ম্যাপ প্রস্তুতকরণ এবং কিস্তোয়ার সীমানা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত নকশা ও খতিয়ান মুদ্রণের সুপারিশ করা হয়েছে।

তেজগাঁওয়ের ভূমি ভবন পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে