ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৬:৫২

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে পড়ে আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী অটোরিকশাচালক মো. ইমরান ফকির জানান, নামাজ শেষে ভাগনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। এ সময় রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পথে দেখেন, দুটি বাসের মধ্যে বিপজ্জনকভাবে পাল্লা চলছিল। এর মধ্যে একটি বাস আগে চলে যায়। পরে পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে এগিয়ে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

তিনি বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

aliul / aliul

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না

গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের