সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ
ত্রয়োদশ জাতীয় সংসদের পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য পাঁচজন জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করেছে লাইব্রেরি কমিটির ৬ নম্বর সাব কমিটি।
দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এসব নিয়োগ দেওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে নিয়োগের মেয়াদ নবায়নের সুযোগ রাখার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ গ্রন্থাগারে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৬ নম্বর সাব কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সাব কমিটির আহ্বায়ক ডা. মো. মাহাবুবুর রহমান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং কমিটির সদস্য আখতার হোসেন অংশ নেন।
বৈঠকে আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির জন্য পাঁচজন জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন মূল কমিটিতে পাঠানোর লক্ষ্যে আলোচনা করা হয়।
সাব কমিটি পাঁচটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে একজন করে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করে। এ নিয়োগ দুই বছরের জন্য চুক্তিভিত্তিক করার পাশাপাশি পরবর্তী সময়ে পদগুলোর নিয়োগ নবায়নযোগ্য রাখার প্রস্তাব দেওয়া হয়।
নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তিনজন সংসদ সদস্য, একজন যুগ্ম সচিব, একজন উপসচিব বা পরিচালক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একজন বহিরাগত বিশেষজ্ঞের সমন্বয়ে নিয়োগ কমিটি গঠনের সুপারিশও করা হয়েছে।
এ ছাড়া অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতেও জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ করেছে সাব কমিটি।
বৈঠকে নিয়োগ প্রক্রিয়া আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে আলোচনার পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের বিদ্যমান নিজস্ব নিয়োগ পদ্ধতি অনুসরণ করে এসব পদে নিয়োগ দেওয়া সম্ভব কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
সারাদেশে কমতে পারে তাপমাত্রা
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ
দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার