অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ
প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে ২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের মধ্যে সিইপিএ নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিইপিএ চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
বৈঠকে বাংলাদেশ ও ইউএইর মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ইউএইর শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সুরক্ষা এবং বাংলাদেশের বন্দর অবকাঠামোতে ইউএইর বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া, বহুপক্ষীয় ফোরামগুলোতে দুই দেশের পারস্পরিক সমর্থন ও সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই প্রতিনিধি।
বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আগ্রহ প্রকাশ করে ইউএই। বিশেষ করে সংকটের মূল কারণগুলো মোকাবিলায় সহযোগিতার বিষয়টি তুলে ধরে দেশটি।
aliul / aliul
একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে
বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
মিরপুরে সংঘর্ষের মধ্যে সড়কে আটকে শিশুরা, চোখেমুখে আতঙ্ক
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা : পুলিশ
মিরপুরে থমথমে পরিস্থিতি, মুখোমুখি পুলিশ-পোশাকশ্রমিকরা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ
সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী