ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মিরপুরে থমথমে পরিস্থিতি, মুখোমুখি পুলিশ-পোশাকশ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ১২:৪

রাজধানীর মিরপুরে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। 

এতে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ-পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় মিরপুর-১১ নম্বর এলাকায় এমন চিত্র দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে মিরপুর-১০ থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় আন্দোলন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পুলিশ সদস্যরাও কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে শ্রমিকরা মূল সড়ক থেকে সরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইট-পাটকেল, স্যান্ডেল, খাবারের বাটি ও শ্রমিকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

aliul / aliul

একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে

বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

মিরপুরে সংঘর্ষের মধ্যে সড়কে আটকে শিশুরা, চোখেমুখে আতঙ্ক

‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার

মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা : পুলিশ

মিরপুরে থমথমে পরিস্থিতি, মুখোমুখি পুলিশ-পোশাকশ্রমিকরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ

সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মিরপুরে চলছে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ