মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা : পুলিশ
রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানিয়েছে, বর্তমানে সাধারণ শ্রমিকরা মাঠে নেই, বরং বিশেষ উদ্দেশ্য নিয়ে কিছু দুষ্কৃতকারী রাস্তায় নেমে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তৌহিদুল আরিফ।
তিনি বলেন, আজ সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী রাস্তা ব্যারিকেড দিয়ে সমস্যা তৈরির চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত কঠোরভাবে তা দমন করেছি। আমরা আরও কঠোর হচ্ছি কারণ এখন রাস্তায় যারা আছে, তারা কোনো অর্থেই প্রকৃত গার্মেন্টস কর্মী বা শ্রমিক নয়। তারা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে মাঠে নামা দুষ্কৃতকারী।
ডিসি তৌহিদুল আরিফ আরও জানান, প্রকৃত পোশাক শ্রমিকরা ছুটি হলে বা কাজের শেষে যার যার মতো বাড়ি চলে গেছেন এবং অনেকে কারখানায় কাজ করছেন। আন্দোলনের আড়ালে কারা ইন্ধন জোগাচ্ছে এবং কী উদ্দেশ্যে এই নাশকতা করা হচ্ছে, তা পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এখন পর্যন্ত ঠিক কতজনকে আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত না করলেও, পরবর্তীতে মিডিয়া সেলের মাধ্যমে তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
তবে বর্তমানে মিরপুর-১০ গোলচত্বরসহ প্রধান সড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে–কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অলিগলিগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
aliul / aliul
একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে
বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
মিরপুরে সংঘর্ষের মধ্যে সড়কে আটকে শিশুরা, চোখেমুখে আতঙ্ক
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার চেষ্টা : পুলিশ
মিরপুরে থমথমে পরিস্থিতি, মুখোমুখি পুলিশ-পোশাকশ্রমিকরা
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ
সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী