পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ : মিরপুরে পুনরায় চালু মেট্রোরেলের দুই স্টেশন
বেতন বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার জেরে বন্ধ রাখা রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে স্টেশন দুটিতে ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে এদিন বেলা ১১টা ৫০ মিনিট থেকে এসব স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র জানায়, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিরপুর-১০ ও মিরপুর-১১ স্টেশন বন্ধ রাখার পরামর্শ দেয় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টা ৫০ মিনিট থেকে স্টেশন দুটিতে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। ফলে ওই সময়ে প্রবেশ বা নামতে পারেননি কোনো যাত্রী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা ২৫ মিনিটে এই দুই স্টেশনে আবারও ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। যথারীতি যাত্রীরাও ওঠানামা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। আজ (মঙ্গলবার) সকালেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পুলিশও কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শ্রমিকরা মূল সড়ক থেকে সরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
এর আগে, ১ নভেম্বর শ্রমিকদের আন্দোলন ঘিরে কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রোরেল স্টেশনে দুই ঘণ্টার বেশি সময় ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছিল। এ ধরনের ব্যবস্থায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়।
aliul / aliul
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ : মিরপুরে পুনরায় চালু মেট্রোরেলের দুই স্টেশন
‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের
একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে