কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পরিবহনের পথে কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ১৩ লাখ টাকা মূল্যের ২৪ কার্টন মালামাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজধানীর মিরপুর থানার দারুসসালাম রোডের পূর্ব পাশে মিসকো সুপার মার্কেটের ৪০ নম্বর দোকান হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মো. সুজন হোসেন (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সিআইডি জানায়, গত ৪ অক্টোবর চীন থেকে আমদানি করা মাইক্রোফোন, মাইক্রোফোন স্ট্যান্ড, টেলিপ্রম্পটার, সফট বক্স, মোবাইল ফোন হোল্ডারসহ মোট ১ হাজার ২৬০ কার্টন ইলেকট্রনিক্স সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পাঠানো হয়। তিনটি কাভার্ড ভ্যানে করে এসব মালামাল মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। ফিউচার প্লাস লজিস্টিকস ট্রান্সপোর্ট কোম্পানির মাধ্যমে পরিবহন করা এসব পণ্যের আনুমানিক মূল্য ছিল ৭০ লাখ টাকা।
পরদিন ৫ অক্টোবর রাত ২টা ৩৫ মিনিটে কাভার্ড ভ্যানগুলো পুরানা পল্টনের ৫ নম্বরে মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের গোডাউনে পৌঁছায়। এ সময় দুটি কাভার্ড ভ্যানের মালামাল ঠিক থাকলেও মো. রাবিউল নামের চালকের মাধ্যমে পাঠানো চট্টগ্রাম মেট্রো-ট-১১-৯২৯৭ নম্বরের কাভার্ড ভ্যানে থাকা ৪১০ কার্টনের মধ্যে ৩৪৩ কার্টন পাওয়া যায়। বাকি ৬৭ কার্টন মালামাল উধাও ছিল। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এ ঘটনায় মেসার্স আবেদিন এন্টারপ্রাইজের মালিকের পক্ষ থেকে মো. কুতুব উদ্দিন মজুমদার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে সিআইডি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্তের পর সিআইডির একটি আভিযানিক দল পল্টন থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ২৪ কার্টন মালামাল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মো. কুতুব উদ্দিন মজুমদারের এজাহারের ভিত্তিতে পল্টন থানায় মামলা হয়েছে। ৩ নভেম্বর দায়ের করা মামলায় পেনাল কোডের ৪০৭, ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিশেষ পুলিশ সুপার জানান, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
aliul / aliul
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ : মিরপুরে পুনরায় চালু মেট্রোরেলের দুই স্টেশন
‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের
একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে