ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
দ্বিপক্ষীয় সফরে আজ (মঙ্গলবার) রাতে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তিনি কাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে আজ রাত ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর।
সফরসূচি অনুযায়ী, বুধবার লিউ হাইশিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।
পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেওয়া ব্রেকফাস্টে অংশ নেবেন লিউ হাইশিং। পরে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ ছাড়া, ঢাকার মাতুয়াইলের একটি চ্যারিটি স্কুলের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে চীনা মন্ত্রীর।
তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে লিউ হাইশিং-এর।
উল্লেখ্য, লিউ হাইশিং-এর পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।
aliul / aliul
প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি
ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
সরানো হলো এসআরবি প্রধানকে
পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী
পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর
চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে