ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৭:৫০

নির্বাচনের ফল যাই হোক না কেন, সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি করপোরেশনের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেছেন, সুপেয় পানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, পানি জীবনের অপরিহার্য উপাদান।

দৈনন্দিন জীবনযাপনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই নগরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
এ সময় বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

এলাকার পানির সংকট নিরসনে আরও একটি নতুন পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রশাসক।

তিনি বলেন, দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন ও ঢাকা ওয়াসার মাধ্যমে নতুন পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প বাস্তবায়ন এবং এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পোশাকশিল্প ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার সমালোচনা করে প্রশাসক বলেন, অসচ্ছলতা ও অন্যায্য আন্দোলনের মাধ্যমে এ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে মো. শফিকুল ইসলাম খান বলেন, আমি এই এলাকার সন্তান। নির্বাচনের ফল যাই হোক না কেন, সর্বদা জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

aliul / aliul

প্রবীণদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

ঢাকায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নির্বাচনের ফল যাই হোক, জনগণের পাশে থাকব: ডিএনসিসি প্রশাসক

ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

সরানো হলো এসআরবি প্রধানকে

পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ পাচ্ছেন ২৫ বাংলাদেশি শিক্ষার্থী

পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব : পেট্রোবাংলা

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে