ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি, কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায় ভাবে ছাঁটাই বাতিলের তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রীরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯ টা ৫০ মিনিটের দিকেও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলো কষ্টসাধ্য হয়ে পড়েছে। পোশাক কারখানা শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, শ্রমিকদের বেআইনিভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা বন্ধ এবং অযৌক্তিক ছাঁটাই বাতিলের দাবি করেন।
পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়। পরে তারা সেখানে বিক্ষোভ করে । এরপরে একেএইচ পোশাক কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়ে তার কিছু সময় পরে কারখানা থেকে বের হয়ে যায়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের অবস্থান নিয়ে অবরোধ করে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দাবি তুলে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে বলে জানান তিনি।
aliul / aliul
এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি
৪ ঘণ্টা এগিয়ে ১১টাতেই শুরু গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা
ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস
ঢাকার কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪: ফায়ার সার্ভিস
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী