ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১১:৪৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও সেটি থেকে ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছেন। গত শুক্রবার দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে বলে রোববার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নাইজেরিয়ার রিভারস প্রদেশের একজন কমিউনিটি নেতা ইফেয়ানি ওমানো রয়টার্সকে জানিয়েছেন, ‘বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেশি। আমরা ২৫টি মৃতদেহ গণনা করেছি। প্রাণ হারানো ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’

নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও অল্পবয়সী রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ইফেয়ানি ওমানো এবং চিকওয়েক গোদউইন নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, শুক্রবার খুব সকালে অবৈধ ওই তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি সম্প্রদায়ের মানুষ রয়েছেন।

রয়টার্স বলছে, স্থানীয় পুলিশের একজন মুখপাত্র তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা প্রকাশ করেননি।

নাইজেরিয়ার তেল-সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ শোধনাগারে তেল পরিশোধনের বিষয়টি খুবই সাধারণ। বেশি লাভের জন্য অনেকে এই কাজে যুক্ত হয়ে থাকেন। তবে এই কাজটি খুবই বিপজ্জনক।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ নাইজেরিয়া।

এমএসএম / এমএসএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক