ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২৬ দুপুর ২:১২

তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা ত্যাগ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) রা‌তে ঢাকায় আসেন চীনা মন্ত্রী লিউ হাইশিং। পরের দিন বুধবার (৪ নভ্ম্বের) সকালে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ করেন। এরপর তিনি বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পাশাপাশি সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ ছাড়া, তিনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং বক্তব্য দেন। পরে বিকেলে তিনি জাতীয় জাদুঘর প‌রিদর্শন করেন।

সফরের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে ঢাকায় একটি স্কুল পরিদর্শন করেন চীনা মন্ত্রী। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বিরের দেওয়া পাতরাশ বৈঠকে নেন।  

উ‌ল্লেখ্য, লিউ হাইশিং-এর বাবা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।

aliul / aliul

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা

মিরপুরে রাস্তার পাশ থেকে ২০ ককটেল উদ্ধার

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার পুনর্ব্যক্ত

কায়সার কামাল ও চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

এসিল্যান্ড হচ্ছেন ৬২ কর্মকর্তা, চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত