ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অক্সিজেন সাপোর্টে দিলীপ কুমার : অবস্থা স্থিতিশীল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৬:৩১

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। সোমবার সকালে বলিউডের এই প্রবীণ অভিনেতার পরিবারের পক্ষ এ তথ্য দেওয়া হয়েছে।

রোববার সকাল সাড়ে আটটা নাগাদ দিলীপ কুমারকে মুম্বাইয়ের খারের পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারকার টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটের মাধ্যমে জানানো হয়, দিলীপ সাহেবকে রুটিন পরীক্ষার জন্য নন-কোভিড পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল। চিকিৎসক নিতীন গোখলের তত্ত্বাবধানে এক টিম তাঁর দেখাশোনা করছে। সাহেবের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করুন। নিরাপদে থাকুন।

দিলীপ কুমারের পারিবারিক বন্ধু বাসির বলেন, ওনার ফুসফুসে একটু পানি জমা হয়েছিল। তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গতকাল অক্সিজেন লেবেল ওঠানামা করলেও আজ অনেকটাই স্থিতিশীল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তবে ভেন্টিলেটরে নেওয়া হয়নি।

আপাতত অক্সিজেন সাপোর্টে আছেন। আর করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি। তিনি আরও বলেন, ‘চিকিৎসকের কথামতো দু-তিন দিন পর সাহেবকে (দিলীপ কুমার) ডিসচার্জ করা হবে। আজ ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। তাই দ্রুত সুস্থতার অপেক্ষায় আছি। তবে চিকিৎসকের মতে, ওনার বয়সটাই একমাত্র চিন্তার কারণ। সায়রা ওনার সঙ্গে আছেন।

 

সাদিক পলাশ / সাদিক পলাশ

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে