বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
পারস্পরিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার রূপরেখা হিসেবে অভিহিত করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, এ চুক্তি মূলত বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ৩০তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা পণ্য ও সেবা সরবরাহ করে, যার সঙ্গে যুক্ত থাকে উচ্চমানের উদ্ভাবন ও আন্তর্জাতিক উত্তম চর্চা। কোনো দেশে মার্কিন কোম্পানি কার্যক্রম পরিচালনা কিংবা বিনিয়োগ শুরু করলে সেখানে মানসম্মত ও ভালো বেতনের কর্মসংস্থান তৈরি হয়। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য এসব সুযোগ উন্মুক্ত করার পথ তৈরি করছে। বাণিজ্য তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন তা ন্যায্য, পারস্পরিক এবং দৃশ্যমান ফলাফল বয়ে আনে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই চুক্তিকে কেন্দ্র করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্য, সেবা, উদ্ভাবন, আন্তর্জাতিক উত্তম চর্চা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে।
তিন দিনব্যাপী এই ট্রেড শোর আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
aliul / aliul
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা