মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা ও কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ছদ্মবেশে থাকা একদল বিশৃঙ্খলাকারী দায়িত্বরত পুলিশ সদস্যদের চারদিক থেকে ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা ও ভারী ইটপাটকেল দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত ও গুরুতর আহত হন।
ওই দিন সকাল আনুমানিক ৯টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের আড়ালে থাকা কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
সংঘর্ষের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে একা পেয়ে ঘিরে ধরে মারধর করেন হামলাকারীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে ডিবি।
aliul / aliul
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের নামে পরোয়ানা