পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এ লক্ষ্যে আগামী ৯ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা।
বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব পৃথকভাবে লিখিত আকারে বোর্ডের কাছে জমা দেবেন। একই সঙ্গে পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়নের বিষয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দ্বিতীয় সভার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী তৈরি পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ তৈরির অংশ হিসেবে সভাটি আহ্বান করা হয়েছে।
বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, আগামী সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এতে সদস্যরা অংশ নেবেন।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের লিখিত মজুরি প্রস্তাব জমা দেয়ার পাশাপাশি সেগুলো পর্যালোচনা এবং নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।
এদিকে মজুরি পুনর্বিবেচনার প্রক্রিয়া চলমান থাকায় শিল্পাঞ্চলে অস্থিরতা এড়িয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা। তাদের মতে, চলমান আন্দোলন-বিক্ষোভ অব্যাহত থাকলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শ্রমিকদের দাবি আদায়ে আলোচনার প্রক্রিয়ার ওপর আস্থা রেখে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন তারা।
aliul / aliul
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক
নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা
মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮
বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে’
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং