যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সীদের টিকা দেওয়ার সুপারিশ
করোনাভাইরাস মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) বিশেষজ্ঞরা এই সুপারিশ করেন।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি। এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর এখন কয়েক সপ্তাহের ভেতরে ৫ থেকে ১১ বছর বয়সীদের শরীরে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে টিকাটি।
এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তবে এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর এখন দেশটির প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু নতুন করে ফাইজারের টিকার আওতায় আসবে।
বিবিসি জানিয়েছে, এফডিএ’র বিশেষজ্ঞদের সুপারিশের পর শিশুদের টিকা দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-র চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এই অনুমোদন আগামী ২ নভেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আর তেমনটি হলে ঠিক পরের দিন থেকে দেশটিতে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার আওতায় আনা যাবে। এফডিএ’র বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।
বিশ্বের বিভিন্ন দেশে ১২ বছরের ঊর্ধ্বের শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার এবং মডার্নার করোনা টিকার প্রয়োগ চলছে। যদিও শিশুদের জন্য কোভিডকে তেমন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। তারপরও করোনার অতিসংক্রামক ধরন ডেল্টা শিশুদের জন্য গুরুতর হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট