ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুথপেস্ট মেশানো কফি খেয়ে উচ্ছ্বসিত যুবক, অন্যদের পেটব্যথা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৫৭

কফি খেতে আমরা অনেকেই ভালোবাসি। একটানা কাজের চাপ হোক কিংবা অবসর সময়, অনেকেই এমন আছেন এক মগ কফি সঙ্গে থাকলে যাদের আর কিছু চাই না। এমন কফি প্রিয় মানুষরাও কি কখনও ভেবে দেখেছেন টুথপেস্ট দিয়ে কফি খাওয়ার কথা?

এমন আজব কম্বিনেশনের কথা ভেবে যতই গা গুলিয়ে উঠুক, এমনই এক পানীয় বানিয়ে ফেলেছেন এক ব্যক্তি। হয়েছেন উচ্ছ্বসিতও।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘হোয়াথোট্রি’ নামের এক ইউজার ‘খাদ্যরসিক’ হিসেবে যারপরনাই জনপ্রিয়। কিন্তু তিনি এমন সব পদ রান্না করেন, যা দেখলে প্রাণ যাওয়ার জোগাড় হয়! এবার তেমনই এক বিদঘুটে পানীয় তৈরি করার ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্ট করলেন তিনি। সেই ভিডিওতে টুথপেস্ট দিয়ে তৈরি কফি দেখে অনেকেই শিউরে উঠেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে প্রথমে একটি জারে টুথপেস্ট ঢালতে দেখা যায়। পরে প্রায় ক্রিমের মতো চেহারা ধারণ করা সেই টুথপেস্টটি দুধের সঙ্গে মিশিয়ে অন্য একটি জারে ঢালেন তিনি। এরপর সেটির সঙ্গে মেশান কফি। শেষ পর্যন্ত কফি প্রস্তুত হয়ে গেলে তার মধ্যে তিনি মেশাতে থাকেন পিপারমেন্ট ট্যাবলেট।

আজব কম্বিনেশনের এই রেসিপিতে যতই গা গুলিয়ে উঠুক, ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে এমন অদ্ভূত কফি বানিয়ে কতটা খুশি ওই ব্যক্তি। ভিডিওর একেবারে শেষে তাকে নিঃশব্দেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কিন্তু তিনি যতই উচ্ছ্বসিত হোন না কেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে আতকে উঠেছেন অধিকাংশ মানুষই।

কেউ কেউ কমেন্ট করেন, ‘আরে আপনি কি মরবেন নাকি?’ আরেকজন লিখেছেন, ‘আমি এই রেসিপি বাড়িতে তৈরি করেছিলাম। খেয়েই আমার পেটব্যথা করতে শুরু হয়।’

অবশ্য অনেকে আবার মিন্টের স্বাদের কফির কল্পনা করে উচ্ছ্বসিত হয়েছেন। তবে তারা নিশ্চিতভাবেই সংখ্যায় কম। বাকিরা সকলেই টুথপেস্টের সঙ্গে কফির কম্বিনেশন দেখে শিউরে উঠেছেন।

এমএসএম / এমএসএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক