ফেঁসে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বিরুদ্ধে একটি প্রতিবেদনে অনুমোদন দিয়েছে দেশটির সিনেটের একটি তদন্ত কমিটি। ফলে বিপাকে পড়তে যাচ্ছেন বোলসোনারো। ওই প্রতিবেদনে বোলসোনারোর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াসহ নয়টি অপরাধের জন্য তাকে অভিযুক্ত করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনটি ১ হাজার ৩শ পৃষ্ঠার। বিরোধী দলের নিয়ন্ত্রিত কমিটির এই প্রতিবেদন তৈরি করতে ছয় মাস সময় লেগেছে। আরও ৭৭ ব্যক্তি এবং দুটি কোম্পানির বিরুদ্ধেও অপরাধের অভিযোগ আনা হয়েছে।ব্রাজিলে ৬ লাখের বেশি মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন। বিশ্বে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। করোনা মহামারি শুরুর পর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসের বিষয়ে উদাসীন ছিলেন বোলসোনারো। দেশজুড়ে সামাজিক দূরত্ব, বিধিনিষেধ এবং মাস্ক পরারও বিরোধী ছিলেন তিনি। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পরও এ বিষয়ে কঠোর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এমনকি ভ্যাকসিনেরও বিরোধিতা করে আসছেন এই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।
করোনাভাইরাস সম্পর্কে ভুল চিকিৎসা পদ্ধতি এবং ভুল তথ্য প্রকাশের অভিযোগও রয়েছে বোলসোনারোর বিরুদ্ধে। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অমান্য করে তাকে জনসমাবেশে মাস্ক ছাড়াই অংশ নিতে দেখা গেছে। এসব নিয়ে ব্যাপক সমালোচনা হলেও নিজের জায়গায় অনঢ় ছিলেন তিনি।
ব্রাজিলে বহু মানুষের মৃত্যুর পেছনে বোলসোনারো দায়ী কিনা সে বিষয়ে তদন্ত করেন সিনেটের ১১ সদস্যের একটি প্যানেল। রিপোর্টে, ভণ্ডামি এবং অপরাধে উসকানি দেওয়া থেকে শুরু করে জনগণের অর্থের অপব্যবহার এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বোলসোনারোকে অভিযুক্ত করার আহ্বান জানানো হয়।
প্রেসিডেন্ট বোলসোনারো ছাড়াও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যামাজন রাজ্যের গভর্নর উইলসন লিমার বিরুদ্ধে তার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে খামখেয়ালির অভিযোগ আনা হয়েছে। চলতি বছরের শুরুতে ওই রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের ঘাটতির কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ফেডারেল সরকারের তদন্তের অধীনে রয়েছে উইলসনের রাজ্য সরকার।
এদিকে বোলসোনারোর বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে তার কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে তার ছেলে সেন ফ্লাভিও বোলসোনারো এই প্রতিবেদনকে আইনগতভাবে দুর্বল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
এমএসএম / এমএসএম
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট